বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সরকারি সূত্রে জানা গেছে, ড. ইউনূস ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফরে জাপান সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্বস্ত সূত্রমতে, এই সফরে জাপান সরকার বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিতে পারে। এটি দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ সফরকে ঘিরে বাংলাদেশ ও জাপানের মধ্যে নতুন কিছু চুক্তি ও সহযোগিতা কার্যক্রমের ঘোষণাও আসতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সফর নিয়ে সরকারি মহলে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ সফর বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews