শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

হায়দরাবাদ ছাড়ার গুঞ্জন আল্লু অর্জুনের

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ এবং ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে সরগরম বিনোদন দুনিয়া। হঠাৎ গুঞ্জন শোনা যাচ্ছে, নিজের চেনা শহর হায়দরাবাদ ছাড়ছেন এই অভিনেতা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আল্লু অর্জুনের হাতে রয়েছে একগুচ্ছ বড় কাজ। এর মধ্যে অন্যতম হলো জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। এ ছাড়াও বেশ কয়েকটি বলিউড প্রজেক্টে নাম লিখিয়েছেন তিনি।

এসব কাজের জন্য নিয়মিত হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে তাকে। দীর্ঘ ভ্রমণের এই ঝক্কি এড়াতেই নাকি মুম্বাইয়ে স্থায়ী ভাবে থাকার পরিকল্পনা করছেন এই অভিনেতা। মায়ানগরী মুম্বাইয়েই হতে চলেছে আল্লুর পরবর্তী ঠিকানা।

তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, আল্লু পুরোপুরি হায়দরাবাদ ছাড়ছেন না। তার পরিবার, ভিটেমাটি এবং শিকড় সবই হায়দরাবাদে। শুধুমাত্র কাজের সুবিধার কথা চিন্তা করেই মুম্বাইয়ে দ্বিতীয় নিবাস গড়ার কথা ভাবছেন তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দক্ষিণী তারকাদের বলিউডে পদচারণা বাড়ছে। সেই সঙ্গে মুম্বাইয়ে দ্বিতীয় ঘর তৈরির প্রবণতাও তারকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আল্লু অর্জুনও সম্ভবত সেই পথেই হাঁটছেন। তবে এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews