মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫ চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ

লামায় জমি নিয়ে বিরোধে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা পারভিন লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাজেদা পারভিনের মাতার নামীয় জায়গা নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশক্রমে সংশ্লিষ্ট জমি পরিমাপ করে বাদীকে বুঝিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দিন ১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সাজেদা পারভিন তার জমিতে চাষাবাদের উদ্দেশ্যে গেলে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা লাঠি-সোটা নিয়ে সেখানে অনধিকার প্রবেশ করে তাকে ও তার বোনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং কাপড় ছেঁড়া-টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীদের উদ্ধার করতে এগিয়ে এলে তার বোনের স্বামী মো. শাহেদকেও মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয় বলে অভিযোগে বলা হয়। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।ভুক্তভোগী সাজেদা পারভিন জানান, হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণনাশের আশঙ্কায় সামান্য বিলম্বে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews