শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

চকরিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদে বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলার উদ্যোগে উপজেলা বিভিন্ন কোয়ার্টারে মশা নিধনের স্প্রে ও পরিষ্কার অভিযান চালানো হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাহ মোহাম্মদ জাহেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, যুব রেডক্রিসেন্ট চকরিয়ার টিম লিডার ইশফাতুল হাসান ইশফাত।
এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে নিজস্ব উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পর্যায়ক্রমে সব জায়গায় সকলকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসা এবং পরিচ্ছন্ন চকরিয়া গড়ে তোলার আহ্বান জানান।
বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান এবং স্থানীয় বিভিন্ন পুকুর-ডোবা-বিশেষ করে অংশীদারি পুকুরগুলোতে অভ্যন্তরীণ বিরোধ ও সমন্বয়হীনতার কারণে সৃষ্ট মশার প্রজননক্ষেত্রগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews